চরিত্র

বিশুদ্ধ চরিত্র এমন একটি মূল্যবান সম্পদ, যা নিজের মাঝে গঠণ করতে নিজেকেই সেটার দায়িত্ব কঠোরভাবে নিতে হয়। নিজের চরিত্রের যথাযোগ্য যত্নশীল হতে হয়। আর এসব ছাঁড়া আরো এমন কিছু বিষয় আছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত মেনে চলতে হয় এবং তা অভ্যাসে পরিণত করতে হয়। তেমন কিছু বিষয়ের মধ্যে হলো- " নিজের চরিত্রের প্রভাবে অন্যের কোনো ক্ষতি হচ্ছে কি না সে বিষয়ে নজরদারী করা। আমরা যতই জ্ঞানার্জনমূলক বই পড়িনা কেনো, বড় বড় জ্ঞানীজনদের নিকট হতে যতই শিক্ষা অর্জন করি না কেনো, যদি নিজের একান্ত ও একাগ্রতার সাথে সেই জ্ঞানকে নিজেদের কর্মক্ষেত্রে এবং আচরণে প্রভাব বিস্তার করানোর সুয়োগ করে না দিই, তাহলে কোনো লাভ বা সুফল ভোগ করার সুযোগ পাওয়া যাবে না। আর সেই জ্ঞানার্জন শুধুই নিরর্থক বা অর্থহীন।.

অভ্যাসকে নিজের দাসে পরিনত করুন, দেখবেন সেই দাস আপনার সকল কাজ করে দিবে। 

লেখক:- মোঃ জিয়াস(Zias)