পুরুষ সত্যিই কি নিষ্ঠুর..? বর্তমানে পুরুষের নাম মুখে নিলেই অনেকের কাছে বাজে কিছু ধারনা তৈরি হয়। হওয়াটাও অস্বাভাবিক কিছু না। তবুও বলবো, পুরুষরা কঠিন না। বাস্তবতার সাথে লড়াই করে নিজেদের সংসার ঠিকিয়ে রাখতে হয়। পুরুষদের জন্য বাস্তবতার সাথে লড়াই করাটা যুদ্ধের ময়দানের মত। আর এই যুদ্ধ ততোদিন পর্যন্ত করতে হয়, যতদিন না তার সন্তান সংসারের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে উঠে। যখন তার সন্তান সংসারের দায়িত্ব নেওয়ার যোগ্য হবে তখন একপুরুষ যুদ্ধের ময়দানকে চিরতরে বিদায় দিয়ে বাড়ি ফিরবে আর অন্য পুরুষ সেই সংসারের প্রতি দায়িত্ব পালন করা শুরু করবে। এভাবেই চলছে পৃথিবীর প্রতিটি সংসার। সত্যি বলতে সৃষ্টিকর্তা নিজেই এই নিয়ম করেছে। পরিবারের সকল দায়ভার একজন পুরুষকেই নিতে হয়। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একটা পুরুষের জীবনে অনেক ইচ্ছেকে বিসর্জন দিয়ে বাস্তবতার সাথে লড়াই করে সেই সংসারকে ঠিকিয়ে রাখতে হয়।
2 Comments
Eta kintu sotti bolechen.
ReplyDeleteপুরুষ কখনো নিষ্টুর হয় না। নারী পুরুষকে নিষ্টুর করে।
ReplyDelete