সুন্দর মেয়ে দেখে বিয়ে করার উত্তেজনা মনোভাব অধিকাংশ পুরুষের মাঝে থাকে। এমনকি অধিকাংশ ছেলে পক্ষের পরিবারের মাঝেও এমনটা দেখা যায়। কিন্তু আমরা কিছু পুরুষ আছি, যারা একটি বারের জন্য হলেও এটা ভাবি না যে, "মেয়েটার চলা-চরিত্র কেমন?"... অতঃপর ভুল আর প্রায়শ্চিত্ত তখন থেকেই শুরু হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই যখন পুরুষ বুঝতে পারে-" সৌন্দর্য দেখে যে মেয়েকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, সেই মেয়েটার চরিত্র ভালো না।

এটা শুধু ছেলে ক্ষেত্রে সীমাবদ্ধ না। এমনটা এক নারীর জীবনেও হয়ে থাকে। অট্টালিকার সম্রাজ্য আর সুদর্শন পুরুষ দেখে নারীরা বিয়ে করে ফেলে।  অনেক ক্ষেত্রে পরিবারের মা-বাবারাও তাদের কন্যা সন্তানকে এমন পুরুষকেই খুঁজে এবং কন্যা সন্তানের মতের বাইয়ে গিয়ে জোরজবরদস্তি বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। অথচ সে সকল নারী বা কন্যা সন্তানের পরিবারের সকল সদস্য সে পুরুষের চারিত্রিক বিষয়ে জানার দিক থেকে বড্ড উদাসীন। এই উদাসীনতার কারনে বিয়ে হওয়া পর সেই নারীর জীবনে নেমে আসে "সর্বনাশ"।

❝আমি বলছি না সব নারী-পুরুষ খারাপ। তবে কাউকে নিজেদের জীবন সঙ্গী বা সঙ্গিনী করার ক্ষেত্রে তাদের চারিত্রিক বিষয় সম্পর্কে জানা উচিত এবং নিজেদেরও এর জন্য সঠিক চিন্তাধারা অতি গুরুত্বপূর্ণ। ❞

Join :- Facebook