শেষ একদিন সবকিছুর'ই হবে। সবার ক্ষেত্রে। কারো স্বাভাবিক ভাবে। কারো আবার জঘন্যভাবে। এখন বিষয় হলো -"জঘন্যভাবে কেনো..??"
কারন তো অবশ্যই আছে..!! হ্যাঁ, কারন অবশ্যই আছে। সেটার প্রধান কারন হলো -'' আমাদের কর্ম পদ্ধতি।" আর কর্ম পদ্ধতি নির্ভর করে আমাদের চারিত্রিক দক্ষতা ও শারীরিক ক্ষমতার উপর। তবে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো মানসিক ও চারিত্রিক দক্ষতা। চারিত্রিক ও মানসিক দক্ষতার ভিত্তিতেই কর্ম করার শারীরিক ক্ষমতা তৈরী হয়। কিন্তু আপনার চরিত্র ও মানসিকতা যদি নোংরা প্রকৃতির হয় তাহলে কর্ম ক্ষমতার প্রকাশ ঘটবে নোংরাভাবে। Earn Money
আপনি কি জানেন, আমরা "পতন" শব্দটি কখন এবং কোন্ ক্ষেত্রে প্রয়োগ করি..??
আমরা পতন শব্দটি কোনো এক বা একাধিক ব্যক্তির কুকর্ম সম্পর্কে অবগত হই এবং উক্ত ব্যক্তিদের কুকর্মের প্রভাবে পরিবার, সমাজ ও দেশে ক্ষতি হয়। আর তখন আমরা "পতন" শব্দতি ব্যবহার করে এটাই বোঝাতে চাই, "তার কৃতকর্মের কারনে তার বা তাদের পতন হবেই।
অতএব, শেষমেশ এটাই বলবো-" চারিত্রিক ও মানসিক দোষে কোনো ব্যক্তি যদি মনে করে, যে আমি এটা করছি ভালো করছি। আমার জীবন এবং আমি যা ইচ্ছে তাই করবো। তাহলে পরিবার, সমাজ ও দেশের জনগনের দৃষ্টিতে সে একদিন চরিত্রহীন ও দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত লাভ করে। তখন থেকে তার বা তাদের পতন হতে শুরু করে জঘন্যভাবে। তারা পূর্বে যে সম্মান অর্জন করেছিলো সেগুলোর একদিন তাদের জীবন থেকে বিলুপ্তি হতে শুরু করে।
❝ জীবনের কোনো কিছু অর্জনের লক্ষে নৈতিকতা, আদর্শ, মনুষত্ব ও বিবেক এই চারটি জিনিস বিসর্জন দিতে নেয়। কারন, এই চারটি বিষয় বিসর্জন দিয়ে আজ পর্যন্ত যারা তাদের লক্ষে পৌঁছেছে, তারা বেশিদিন উক্ত অর্জিত লক্ষকে ঠিকিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতে পারবেও না। এটাই প্রকৃতির নিয়ম এবং এটাই চিরন্তন সত্য ❞
☞ Join - Facebook

2 Comments
এখনের মানুষ এসব ভাবে না। তারা ভুলে গিয়েছে মৃত্যু একদিন আসবে'ই। সব কিছুর হিসাব একদিন তাকে দিতেই হবে। বিচার দিবসে কেউ রেহাই পাবে না।
ReplyDeleteতবে পতনটা হয় খুব অসম্মানজনকভাবে।
ReplyDelete