একটা বিষয় প্রত্যেকের সব সময় মনে রাখা উচিত...

কখনো দুই মনোভাবের মাঝে নিজেকে পরিচালনা করা উচিত না। পরিস্থিতি অনুসারে দুই মনোভাবের মাঝে নিজেকে পরিচালনা করাটা বাধ্যতামূলক হয়ে পরলে, তা বিপরীত পক্ষ ব্যক্তিকে দুই ধরনের মনোভাব যথাসাধ্য প্রকাশ করার চেষ্টা করবেন। যদি দুই মনোভাবের মধ্যে যে কোনো একটি প্রকাশ করে অন্যটা আড়াল করলে আপনি আপনার মনকে কখনো শান্তিতে রাখতে পারবেন না। সব সময় আড়াল করা মনোভাবটি আপনার মনকে প্রতিনিয়ত আঘাত করতেই থাকবে। তাই দুই মনোভাব প্রকাশ করাটা আবশ্যক।

Example :- আপনার স্ত্রী আপনার অর্থবান দেখে বিয়ে করেছে। আপনার সুষ্ঠু ও সুন্দর অথবা কুৎসিত মানসিকতা দেখে নয়। আর এই বিষয়টি আপনি পূর্বে উপলব্ধি করতে পেরেছেন। তাই আপনি চাইছেন আপনি তাকে তার অর্থের দিক দিয়ে ভরনপোষন সঠিকভাবে চালিয়ে যাবেন, কিন্তু তাকে কখনো মন থেকে ভালোবাসতে পারবেন না। তার মানে এখানে দুই ধরণের মনোভাব কাজ করছে।প্রথমটা হলো, আপনি তাকে অর্থের দিক থেকে চাহিদা পুরন করবেন, দ্বিতীয়ত হলো, আপনি তাকে মন থেকে কখনো ভালোবাসতে পারবেন না। কিন্তু আপনার স্ত্রী এটা জানে না, যে আপনি তাকে ভালোবাসতে পারবেন না। অপরদিকে আপনার না জানানো বা আড়াল করা মনোভাবটি আপনাকে প্রতিনিয়ত যন্ত্রনা দিবে। তাই আপনার উচিত এই দুই মনোভাব আপনার স্ত্রীর কাছে প্রকাশ করা। তাহলেই আপনি আপনার মনকে সুষ্ঠ ও সুন্দর রাখতে পারবেন।