সেই জন্য আমি টাকাকে ভালোবাসি


যদি বলি- "ভালোবাসা জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি টাকাকে ভালোবাসি।"
দেখুন, কে কাকে কতটুকু ভালোবাসবে বা ভালোবাসতে পারবে, সেটি এই যুগে এসে Loyalty দিয়ে প্রমাণ করা অসম্ভব। তবুও ভালোবাসার অপূর্ণতার লেশ থেকেই যাবে।
তার প্রধান কারণ হলো-" অর্থনৈতিক দিক থেকে আপনার আর্থিকতা অনেক দুর্বল।
আমরা অনেকেই আবেগী হয়ে আলাপে কিংবা সমালোচনার ক্ষেত্রে স্বচ্ছ ভালোবাসার উপ-ব্যাখ্যা করি এবং একে অপরকে বোঝায়। কিন্তু এই বোঝানোতে কিংবা আলোচনার মাধ্যমে এই যুগের মানুষকে কখনো সঠিকরুপে মোটিভেট করা সম্ভব না। যদিও কেউ এতে মোটিভেট হয়, তাহলে সেটি সীমিত সময়ের জন্য মনে রাখবে। পরবর্তীতে তা ভুলে যেতে শুরু করবে। কারন, যুগটি এমন হয়ে গিয়েছে যে, আপনার বলা কথা শোনার মধ্যেই থেকে যাবে, নয়তো কোনো ম্যাগাজিনের সাপ্তাহিক কিংবা মাসিক ছাপানো কাগজে লিপি-আঁকারে। কিন্তু তা মেনে চলবে কিংবা অভ্যাসে পরিনত করবে এমন মানুষ হাজারে একজন খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ।
তাই বলছি- "Love is the most important thing in life.. that's why I love money."
টাকা হলো পারফিউম এর ঘ্রাণের মত। যার যত টাকা, তার সুভাস ততো বেশি এবং ছড়াই অতি দ্রুত। তখন অজানা মানুষও এসে বলবে-" আপনাকে চেনা চেনা লাগছে।"

-- মোঃ জিয়াস 



 
"Money is like the fragrance of perfume. The more money someone has, the stronger their fragrance, and it spreads very quickly. Then even strangers will come up and say, 'You look familiar.'"


টাকাকে কেনো পারফিউমের সাথে তুলনা করেছি, চলুন তা জেনে নেওয়া যাক:-

টাকা অনেকটা সুগন্ধীর মতো, আর আপনার কাছে যত বেশি টাকা থাকবে, ততই আপনি মানুষের নজরে আসবেন। এটা অনেকটা এইরকম যে আপনার সম্পদের "সুবাস" খুব দ্রুত ছড়িয়ে পরে এবং হঠাৎ করেই অপরিচিত লোকেরাও মনে করে যে, তারা আপনাকে চেনে বা র্পূব পরিচিত।

তুলনার মূল ধারণাগুলোর একটি বিশ্লেষণ দেওয়া হলো:

  • টাকা সুগন্ধী হিসেবে: এর মানে হলো- টাকা ভালো সুগন্ধীর মতোই, যা আকর্ষণ তৈরি করে এবং মানুষের মনোযোগ কাড়ে।
  • সুগন্ধ যত তীব্র, টাকা তত বেশি: এর অর্থ হলো আপনার কাছে যত বেশি টাকা থাকবে, আপনার সম্পদ অন্যদের কাছে ততই স্পষ্ট হয়ে উঠবে।
  • দ্রুত ছড়িয়ে পরে: ঠিক যেমন একটা তীব্র সুগন্ধ পুরো ঘর ভরে ফেলে, তেমনি সম্পদও খুব দ্রুত আপনার আশেপাশের লোকদের কাছে দৃশ্যমান হয়ে উঠতে পারে।
  • "আপনাকে চেনা চেনা লাগছে": এটা সবচেয়ে মজার অংশ। এর মানে হলো যখন কেউ সম্পদের আভাস পায়, তারা আপনার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। এমনকি যদিও তারা আপনাকে ব্যক্তিগতভাবে না-ও চিনে। আবার এটাও হতে পারে, তারা আপনার সাফল্যের সাথে যুক্ত হতে চায়, অথবা তারা নিজেদের র্স্বাথের জন্য আপনার কাছ থেকে সুযোগ পেতে চাই।

মোটকথা, আমার এই তুলনাটি তুলে ধরার কারন হলো- যে কীভাবে টাকা একজন ব্যক্তিকে আলাদা করে তুলতে পারে এবং অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারে, এমনকি অপরিচিতদের কাছ থেকেও। এটা একটা বুদ্ধিদীপ্ত উপায় যে সম্পদ কীভাবে আমাদের অন্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে তা প্রকাশ করার।

টাকা ক্ষমতা এতটাই উচ্চ স্থরে যে, পুরাতন চলতি প্রেমও হার মানতে বাধ্য। অতএব, চাহিদার উৎস যখন "টাকা", তখন গভীর প্রেমও শূন্যতাই ভোগে। সেখানে শত চেষ্টার পরেও সে ভালোবাসা ঠিকিয়ে রাখাটাও অসম্ভব হয়ে পরে।.............